রুপ চর্চায় চা পাতা
রুপ চর্চায় চা পাতা কাজের জন্য বাইরে বের হয়ে কম বেশি সবাইকেই রোদের মুখোমুখি হতে হয়। রোদের তাপে অনেকের ত্বকে রোদে পোড়া বা সানট্যান দেখা দেয়। এই ছোপ ছোপ দাগ কি ভাবে দূর করা যায় তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েরন। ঘরোয়াভাবে চা পাতা দিয়েই এই দাগ দূর করা যায়। এছাড়া চা পাতা দিয়ে ত্বকের কাল দাগ, ঠোঁট ফাটা ও চোখের ফোলা ভাব দূর করতে পারেন। চা খাওয়ার পরে টি ব্যাগটি ফেলে না দিয়ে এটি ব্যবহার করতে পারেন রূপচর্চায়। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে এই টি ব্যাগের জুড়ি নেই। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে চা পাতা খুব ভাল কাজ করে। চায়ের কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে কয়েকবার ত্বকে চেপে নিন। এভাবে কয়েক দিন ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে। চা পাতায় থাকা ক্যাফেইন ডার্ক সার্কল দূর করে। এছাড়া পাতায় থাকা ট্যানিন চোখের ফোলা ভাব দূর করে। একটি টি ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে ১০মিনিট রেখে দিন। এই নিয়মে নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন। গ্রিন টি ঠোঁট ফাটা দূর করে। এর জন্য টি ব্যাগ কুসুম গরম পানিতে ডুবিয়ে ঠোঁটে চেপে চেপে লাগাতে হবে। মুখ পরিষ্কার করার জন্য টোনার হিসেবে ব্যবহার করতে পারেন চা পাতা। লিকার মুখের তৈলাক্...